ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

৫৮ বছর পর রিয়ালের কীর্তিতে বার্সেলোনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৫–২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম নয় ম্যাচেই জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ের মধ্য দিয়ে ৫৮ বছর আগের এক কীর্তিতেও ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি।

লা লিগার ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে মৌসুমের প্রথম নয় ম্যাচের সব কটিতে জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। এর আগে ৫৮ বছর আগে একই কীর্তি গড়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বেতিসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। বক্সের প্রান্ত থেকে তাঁর বাঁকানো শট জালে জড়ালে এগিয়ে যায় সফরকারীরা।

আরও পড়ুন  বার্সেলোনার প্রধান চিকিৎসক ড. জোসে এনরিক ক্রুয়েসের প্রয়াণ, ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সেলোনা। ভালেন্তিন গোমেজের গোলে সমতায় ফেরে বেতিস। এরপর আক্রমণের ধার বাড়িয়ে রদ্রির গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। পরে গ্যাব্রিয়েল জেসুস গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩–১।

তবে ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে স্বাগতিকেরা। সাবেক বার্সেলোনা খেলোয়াড় এজ আবদের গোলে ব্যবধান কমিয়ে ৩–২ করে বেতিস। এতে ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দ্বিতীয়ার্ধে বের্নাল সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। বদলি হিসেবে নেমে গোল করেন এরিক গার্সিয়া ও দানি ওলমো। শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের দল।

বড় জয় পেলেও বার্সেলোনার রক্ষণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আক্রমণে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও বেতিসের বিপক্ষে দুই গোল হজম করেছে দলটি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণভাগের এমন দুর্বলতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।

তবে আক্রমণভাগের কার্যকারিতায় আপাতত সেই উদ্বেগ অনেকটাই আড়ালে থাকছে। মৌসুমের প্রথম নয় ম্যাচে বার্সেলোনা গোল করেছে ৩৯টি, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে চারটিরও বেশি। লা লিগায় টানা তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা দলটির সামনে এখন বড় প্রশ্ন—তাদের এই দুরন্ত ছুটে চলা থামাবে কে?

নিউজটি শেয়ার করুন

৫৮ বছর পর রিয়ালের কীর্তিতে বার্সেলোনা

আপডেট সময় ০৫:০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৫–২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম নয় ম্যাচেই জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ের মধ্য দিয়ে ৫৮ বছর আগের এক কীর্তিতেও ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি।

লা লিগার ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে মৌসুমের প্রথম নয় ম্যাচের সব কটিতে জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। এর আগে ৫৮ বছর আগে একই কীর্তি গড়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বেতিসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। বক্সের প্রান্ত থেকে তাঁর বাঁকানো শট জালে জড়ালে এগিয়ে যায় সফরকারীরা।

আরও পড়ুন  "৯ জনের মায়োর্কাকে উড়িয়ে মৌসুম শুরু বার্সেলোনা"