ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইশরাকের স্ত্রীর পোস্ট ভাইরাল, টাইমলাইন পর্যবেক্ষকদের প্রশংসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 110

ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষমতা নিয়ে দেওয়া একটি উদ্ধৃতি সংবলিত পোস্টটি ঘিরে টাইমলাইন পর্যবেক্ষকদের মাঝে আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উদ্ধৃতিটি প্রকাশ করেন নুসরাত। পোস্ট করার পরপরই সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন তিনি।

মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য যে শক্তি প্রয়োজন, সেটিই ক্ষমতা।’

আরও পড়ুন  স্ত্রীর মুখে গরম ডাল, মামলায় স্বামী কারাগারে

ইশরাকের পদত্যাগের ঘোষণার পর নুসরাতের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। মন্তব্যকারীদের মধ্যে বেশ কয়েকজন ইশরাকের সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

শফিকুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, ইশরাক হোসেন পদত্যাগ করে দলকে বুঝিয়ে দিয়েছেন, ত্যাগীরা মাথা উঁচু করে চলে, নিচু করে নয়।

সাইফুল আলম নামের আরেকজন লেখেন, ভবিষ্যতে ইশরাক নতুন ইতিহাস গড়বেন বলে তিনি আশা করেন। তার মন্তব্যে তিনি আরও বলেন, অনেক সময় মানুষের চোখে যা নেতিবাচক বা ক্ষতি বলে মনে হয়, তা সৃষ্টিকর্তার পরিকল্পনায় ইতিবাচক হতে পারে।

তৌসিফ মুস্তফা নামের এক নেটিজেন মন্তব্য করেন, ইশরাকের মতো নেতা যুগে যুগে একজনই হন। মুহাম্মদ সোহাগ নামে আরেকজন লেখেন, প্রতিমন্ত্রী ইশরাকের চেয়ে ‘জনতার ইশরাক’ অনেক বেশি শক্তিশালী। পদ হারানোর পর কেউ ইতিহাস হয়ে যান, আবার কেউ ইতিহাস গড়তে শুরু করেন বলেও মন্তব্য করেন তিনি।

নুসরাত খানের উদ্দেশে শাহ আলম নামে একজন মন্তব্য করেন, একজন ব্যারিস্টার হিসেবে তিনি যেন ইশরাককে আরও বেশি পরামর্শ দেন এবং আইনের মধ্যে থেকে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে সহায়তা করেন। ইশরাকের জন্য তার সমর্থন ও পরামর্শ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

শাকিব মিয়া নামের আরেকজন মন্তব্য করেন, দুঃসময়ে তারা ইশরাককে ভুলে যাননি এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার কথা উল্লেখ করে ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার ঘোষণার পর নুসরাত খানের পোস্ট এবং তাতে আসা মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ইশরাকের স্ত্রীর পোস্ট ভাইরাল, টাইমলাইন পর্যবেক্ষকদের প্রশংসা

আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষমতা নিয়ে দেওয়া একটি উদ্ধৃতি সংবলিত পোস্টটি ঘিরে টাইমলাইন পর্যবেক্ষকদের মাঝে আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উদ্ধৃতিটি প্রকাশ করেন নুসরাত। পোস্ট করার পরপরই সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন তিনি।

মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য যে শক্তি প্রয়োজন, সেটিই ক্ষমতা।’

আরও পড়ুন  স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড