ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
বিপিএল

তামিমের ফিফটি ও ফাহিমের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 354

ছবি সংগৃহীত

আজ মিরপুরে ফরচুন বরিশাল এবং সিলেট সিক্সার্সের ম্যাচে প্লে-অফের জন্য সমীকরণ ছিল স্পষ্ট জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। সিলেট সিক্সার্সকে ১১৬ রানে অলআউট করে ৮ উইকেট ও ৪ ওভার হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

তামিম ইকবাল ছিলেন দলের প্রধান নায়ক। ৪৮ রানে দাঁড়িয়ে যখন ম্যাচের সাফল্য ছিল অনিশ্চিত, তখন সুমন খানের বলে একটি স্ট্রেট ড্রাইভে চার মেরে দলের জয় ও তার ফিফটি নিশ্চিত করেন তামিম। এবারের বিপিএলে এটি ছিল তার তৃতীয় ফিফটি, যা তিনি ৫২ বল খেলে অর্জন করেন। ইনিংসে ৬টি চার মেরে তিনি অপরাজিত থাকেন।

আরও পড়ুন  ফাইনালের টিকিট রাজশাহীর, হতাশ সিলেট

তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম, যিনি ৩০ বলে ৪২ রান করেন। মুশফিকের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। দুই জনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ফরচুন বরিশাল খেলা শেষ করে জয়ী হয়।

এদিকে, সিলেট সিক্সার্সের ব্যাটসম্যানদের সামনে ছিল পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের দাপট। মাত্র ৩.১ ওভার বল করে ৭ রানে তিনি ৫ উইকেট তুলে নেন, যা বিপিএল ইতিহাসে একটি বিরল ঘটনা। এর আগে, ২০১১-১২ মৌসুমে মোহাম্মদ সামি ৬ রানে ৫ উইকেট নিয়ে এ ধরনের রেকর্ড করেছিলেন। ফাহিমের দুর্দান্ত বোলিংয়ের সামনে সিলেটের কোনো প্রতিরোধই ছিল না।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ১৮.১ ওভারে ১১৬ 

ভাট্টি ২৮, জাকের ২৪; ফাহিম ৫/৭, ফুলার ২/২৩, নবী ২/২৬

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১২০/২ 

তামিম ৫২*, মুশফিক ৪২*; সুমন ১/১৭

ফলাফলঃ ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী 

ম্যান অব দ্য ম্যাচ: ফাহিম আশরাফ। 

নিউজটি শেয়ার করুন

বিপিএল

তামিমের ফিফটি ও ফাহিমের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

আপডেট সময় ০৫:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

আজ মিরপুরে ফরচুন বরিশাল এবং সিলেট সিক্সার্সের ম্যাচে প্লে-অফের জন্য সমীকরণ ছিল স্পষ্ট জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। সিলেট সিক্সার্সকে ১১৬ রানে অলআউট করে ৮ উইকেট ও ৪ ওভার হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

তামিম ইকবাল ছিলেন দলের প্রধান নায়ক। ৪৮ রানে দাঁড়িয়ে যখন ম্যাচের সাফল্য ছিল অনিশ্চিত, তখন সুমন খানের বলে একটি স্ট্রেট ড্রাইভে চার মেরে দলের জয় ও তার ফিফটি নিশ্চিত করেন তামিম। এবারের বিপিএলে এটি ছিল তার তৃতীয় ফিফটি, যা তিনি ৫২ বল খেলে অর্জন করেন। ইনিংসে ৬টি চার মেরে তিনি অপরাজিত থাকেন।

আরও পড়ুন  সোহান ঝড়ে উড়ে গেল বরিশাল