ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত- শোয়েব আখতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 981

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন এক গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ভারত ম্যাচের পরদিনই সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখতে বলেছেন সাবেক এই কিংবদন্তি পেসার।

আরও পড়ুন  মুস্তাফিজের জন্য লাহোর কালান্দার্সের ভালোবাসার বার্তা

শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম। শক্তির বিচারে ভারতের চেয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া সহজ। আর তাই পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে যেন টাইগাররা সেরাটা দিতে পারে সেজন্য মুস্তাফিজুর রহমানসহ অন্য মূল ক্রিকেটারদের বিশ্রাম চান সাবেক পাকিস্তানি পেসার।

তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। ওর দিকে আমার নজর আছে। আমি এমনটা বলছি, কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে তো অবশ্যই কিছুটা হলেও সুযোগ আছে (ম্যাচ জয়ের)।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কারণে বাংলাদেশকেও ম্যাচে রাখছেন। অন্যদিকে, শোয়েব মালিক মনে করেন, ভালো স্পোর্টিং উইকেট পেলে ভারতের সঙ্গে বেশ ভালো লড়াই করবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত- শোয়েব আখতার

আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন এক গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ভারত ম্যাচের পরদিনই সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখতে বলেছেন সাবেক এই কিংবদন্তি পেসার।

আরও পড়ুন  মুস্তাফিজকে ছাড়িয়ে গেলেন বুমরাহ: রেকর্ডবুকের নতুন অধ্যায়