ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন আজহার মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 630

ছবি: সংগৃহীত

সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন পর্যন্ত দলের প্রধান সহকারী কোচের দায়িত্ব পালন করা মাহমুদের ঝুলিতে রয়েছে বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা।

গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান জেসন গিলেস্পি। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন আকিভ জাভেদ, যিনি দক্ষিণ আফ্রিকা সফর ও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দায়িত্ব সামলান। এবার সেই পদে ভারপ্রাপ্ত কোচ হিসেবে বসছেন আজহার মাহমুদ।

আরও পড়ুন  কোচসহ ৭ ক্রিকেটারকে ছাঁটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

সোমবার (৩০ জুন) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে পিসিবি। দুই টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর দিয়েই শুরু হবে মাহমুদের অ্যাসাইনমেন্ট। বিদ্যমান চুক্তির মেয়াদ পর্যন্তই তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আজহার মাহমুদের অবদান গুরুত্বপূর্ণ। জাতীয় দলের প্রধান সহকারী কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। খেলার প্রতি তার গভীর ধারণা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টি সার্কিটে সাফল্য তাকে এই পদে নিযুক্ত করার পেছনে বড় কারণ।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘লাল বলের ক্রিকেটে দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্ব রয়েছে আজহারের। এই অর্জন তার নেতৃত্বগুণ, কৌশলগত দক্ষতা এবং পারফরম্যান্সের প্রতি অঙ্গীকারকে প্রমাণ করে। পিসিবি আশা করছে, তার নেতৃত্বে পাকিস্তান টেস্ট দল শৃঙ্খলা, শক্তি এবং পারফরম্যান্সের দিক থেকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উন্নতি করবে।’

খেলোয়াড়ী জীবনে ২১টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে ম্যাচ খেলা আজহার মাহমুদ দুই ফরম্যাট মিলিয়ে ২,৪২১ রান করার পাশাপাশি নিয়েছেন ১৬২টি আন্তর্জাতিক উইকেট।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন আজহার মাহমুদ

আপডেট সময় ০২:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫