ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

ব্রাজিল দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম দল ঘোষণা, নেই নেইমার-রদ্রিগো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 651

ছবি সংগৃহীত

নতুন অধ্যায় শুরু করলেন ইতালির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে গতকাল সোমবার (২৬ মে) প্রথমবারের মতো দল ঘোষণা করলেন তিনি। আর তাতেই দেখা গেল বড় চমক কেউ ফিরেছেন, কেউ বাদ পড়েছেন, কেউ আবার প্রথমবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমার ও রদ্রিগোর অনুপস্থিতি। দুজনেই দেশের বড় তারকা হলেও আনচেলত্তির প্রথম স্কোয়াডে জায়গা পাননি তারা। তবে চোট-আঘাত এবং ফর্ম বিবেচনায় এই সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন  কুনিয়ার জোড়া গোল, প্রথমার্ধেই হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে ব্রাজিল

অন্যদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো ও ফরোয়ার্ড রিচার্লিসন। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার অভিজ্ঞ এই দুই ফুটবলারের ফেরা আনচেলত্তির পরিকল্পনার বড় অংশ বলেই ধারণা করা হচ্ছে।

ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়ার জায়গা পাওয়া ছিল অনুমিতই। নতুন মুখ হিসেবে উঠে এসেছেন এস্তেভাও উইলিয়াম। সঙ্গে রয়েছেন অ্যান্তোনি ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তরুণ তারকারা।

দলে জায়গা পাওয়া ব্রাজিলীয় ফুটবলারদের নাম দেখে বোঝা যাচ্ছে, অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে আনচেলত্তির প্রথম স্কোয়াড।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সৌজা (করিস্থিয়ানো)।
ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো (লিলি), বেরালদো (পিএসজি), মার্কুইনোস (পিএসজি), দানিলো, লিও অর্টিজ, অ্যালেক্স সান্দ্রো, কার্লোস আগুয়েস্তো (ইন্টার মিলান), ওয়েলসলি, ভ্যান্ডারসন (মোনাকো)।
মিডফিল্ডার: আন্দ্রিয়েস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবার্গ), ক্যাসেমিরো (ম্যানইউ), এদেরসন (আটালান্টা), জেরসন (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), অ্যান্তোনি (রিয়াল বেটিস), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

আনচেলত্তির এই প্রথম স্কোয়াডে যেমন তরুণদের জন্য দরজা খোলা রাখা হয়েছে, তেমনি সিনিয়র খেলোয়াড়দের ওপর আস্থার বার্তাও স্পষ্ট। এখন দেখার পালা, মাঠে কেমন পারফর্ম করে এই নবগঠিত ব্রাজিল দল।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম দল ঘোষণা, নেই নেইমার-রদ্রিগো

আপডেট সময় ১১:২২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

নতুন অধ্যায় শুরু করলেন ইতালির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে গতকাল সোমবার (২৬ মে) প্রথমবারের মতো দল ঘোষণা করলেন তিনি। আর তাতেই দেখা গেল বড় চমক কেউ ফিরেছেন, কেউ বাদ পড়েছেন, কেউ আবার প্রথমবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমার ও রদ্রিগোর অনুপস্থিতি। দুজনেই দেশের বড় তারকা হলেও আনচেলত্তির প্রথম স্কোয়াডে জায়গা পাননি তারা। তবে চোট-আঘাত এবং ফর্ম বিবেচনায় এই সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন  প্রথম ম্যাচেই ব্রাজিলের পয়েন্টে মরক্কোর থাবা