ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামালের হাতে বার্সার ৯১ বছরের রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

ছবি সংগৃহীত

লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলের জয়ে জোড়া গোল করে ১৯ বছর ৪৯ দিন বয়সে পেশাদার ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লামিনে ইয়ামাল। এর মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছানোর ক্ষেত্রে ৯১ বছর ধরে থাকা রেকর্ড ভেঙেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

সোমবার (৩১ আগস্ট) ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুতেই রায়ো ভায়েকানোর কাছে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোলে শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

আরও পড়ুন  আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা

ম্যাচের ১২ মিনিটে গোল হজম করে বার্সেলোনা। এরপর ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। ১৯ মিনিটে রাফিনিয়া গোল করে দলকে সমতায় ফেরান। দুই মিনিট পরই ইয়ামাল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন।

চলতি মৌসুমে এটি ছিল ইয়ামালের প্রথম গোল। একই সঙ্গে গোলটি তাকে স্পেনের পেশাদার ফুটবল ইতিহাসে অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলকে পৌঁছে দেয়।

১৯ বছর ৪৯ দিন বয়সে এই কীর্তি গড়ে ইয়ামাল পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে। ১৯ বছর ২৪৯ দিন বয়সে ক্লাব ফুটবলে ৫০তম গোল করেছিলেন রাউল। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ফার্নান্দো তোরেস এই মাইলফলকে পৌঁছেছিলেন ২০ বছর ২২১ দিন বয়সে।

বার্সেলোনার হয়ে ৫০ গোলের মাইলফলকে পৌঁছানোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটি এতদিন ছিল প্রয়াত সাবেক ফরোয়ার্ড জোসেফ এসকোলার দখলে। ১৯৩৫ সালের ২০ অক্টোবর কাতালান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সেলোনার হয়ে ৫০তম গোল করেছিলেন তিনি। প্রায় ৯১ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল।

বার্সেলোনার আরেক কিংবদন্তি লিওনেল মেসি ক্লাবটির হয়ে ৫০তম গোলের দেখা পেয়েছিলেন ২১ বছর ১২০ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগে বাসেলের বিপক্ষে সেই গোল করেছিলেন তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোলের মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রেও ইয়ামাল বয়সের দিক থেকে এগিয়ে গেছেন আরও কয়েকজন তারকার চেয়ে। কিলিয়ান এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন বয়সে ৫০ গোল পূর্ণ করেছিলেন। আর্লিং হলান্ডের লেগেছিল ২০ বছর ১৯৬ দিন।

তবে ১৯ বছর ৪৯ দিন বয়সে মাইলফলকে পৌঁছে ইয়ামাল দুজনকেই ছাড়িয়ে গেছেন। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোলের রাত তাই তার ব্যক্তিগত কীর্তির পাশাপাশি বার্সেলোনার ইতিহাসেও বিশেষ হয়ে থাকল।

নিউজটি শেয়ার করুন

ইয়ামালের হাতে বার্সার ৯১ বছরের রেকর্ড

আপডেট সময় ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলের জয়ে জোড়া গোল করে ১৯ বছর ৪৯ দিন বয়সে পেশাদার ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লামিনে ইয়ামাল। এর মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছানোর ক্ষেত্রে ৯১ বছর ধরে থাকা রেকর্ড ভেঙেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

সোমবার (৩১ আগস্ট) ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুতেই রায়ো ভায়েকানোর কাছে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোলে শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

আরও পড়ুন  এল ক্লাসিকোর রোমাঞ্চে বার্সেলোনার জয়, শিরোপার আরও কাছে কাতালানরা