ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবসর নাকি সপ্তম বিশ্বকাপ, মেসি স্পষ্ট করলেন অবস্থান ‘ঝর্ণা ছিলেন বৈধ স্ত্রী’, রয়েল রিসোর্ট ইস্যুতে মামুনুলের দাবি মধ্যরাতের মাঝেই একাধিক অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির চেষ্টা হচ্ছে: রিজভী বারবার রাস্তা খনন বন্ধে সমন্বিত পরিকল্পনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন, বেনজীর প্রত্যর্পণে আশাবাদ সরকার ২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

কুনিয়ার জোড়া গোল, প্রথমার্ধেই হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে ব্রাজিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে বড় ব্যবধানে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার, ২০ জুন অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে জোড়া গোল করেছেন মাথেউস কুনিয়া, আর একটি গোল এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

আরও পড়ুন  প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে হাইতির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পাওয়া মাথেউস কুনিয়া সেই আস্থার প্রতিদান দিয়েছেন দুই গোল করে।

ম্যাচের ১২তম মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ২১তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ২৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ড্রিবলিং করে ডি-বক্সে ঢুকে শট নেন। হাইতির গোলরক্ষক প্রথম প্রচেষ্টা ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে কুনিয়া জাল খুঁজে পেলে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় সেলেসাওরা। একাধিক সুযোগ তৈরি হলেও দ্বিতীয় গোল আসে ৩৬তম মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে পৌঁছে কুনিয়াকে দারুণ একটি পাস দেন ভিনিসিয়ুস। সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন কুনিয়া।

প্রথমার্ধের শেষদিকে অবশ্য কিছুটা দুশ্চিন্তায় পড়ে ব্রাজিল। ৪০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। তার পরিবর্তে রায়ানকে নামান কোচ কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। মাঝমাঠ থেকে লুকাস পাকেতার বাড়ানো বল ধরে দ্রুতগতিতে এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন তিনি।

কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুসের এক গোলে প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিশ্বকাপে এটি ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয় গোল।

নিউজটি শেয়ার করুন

কুনিয়ার জোড়া গোল, প্রথমার্ধেই হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে ব্রাজিল

আপডেট সময় ০৮:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে বড় ব্যবধানে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার, ২০ জুন অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের হয়ে জোড়া গোল করেছেন মাথেউস কুনিয়া, আর একটি গোল এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

আরও পড়ুন  ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলের প্রাথমিক তালিকায় থাকছেন নেইমার ও অস্কার