ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভোল পাল্টে সবাই জুলাইযোদ্ধা, মন্তব্য মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 92

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে এখন সবাই ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছে। তার দাবি, যারা অবস্থান পরিবর্তন করেছে, তাদের অনেকেই এখন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তার ভাষ্য, ঘুষ ও দুর্নীতির মতো সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে। তবে সমাজ পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন এবং সেই উদ্যোগ সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী ঠিক করবে দল: মির্জা ফখরুল

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের জীবনমান প্রত্যাশিতভাবে উন্নত না হওয়া দুর্ভাগ্যজনক। তার মতে, ক্ষমতায় গেলে ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা তৈরি হয় এবং এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগের চেতনা ধারণ করে পরিবর্তনের চেষ্টা না হলে সেই ত্যাগের মূল্যায়ন হবে না। বিএনপি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থসিদ্ধির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

ভোল পাল্টে সবাই জুলাইযোদ্ধা, মন্তব্য মির্জা ফখরুলের

আপডেট সময় ০৩:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে এখন সবাই ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছে। তার দাবি, যারা অবস্থান পরিবর্তন করেছে, তাদের অনেকেই এখন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তার ভাষ্য, ঘুষ ও দুর্নীতির মতো সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে। তবে সমাজ পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন এবং সেই উদ্যোগ সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল