ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গম পাচার ও রেশন দুর্নীতি মামলা: নুসরাতকে তলব সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে কর্মীর মৃত্যু মানিকগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রীর ঝটিকা সফর টেকনাফে গহীন পাহাড় থেকে রক্তাক্ত তিন মরদেহ উদ্ধার অ্যাপলের পদ ছাড়ছেন টিম কুক; নতুন নেতৃত্বে কে? সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী; মানতে হবে ৬ শর্ত অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রুখতে কঠোর তদারকির আশ্বাস ডা. জাহেদ উর রহমানের বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১ ‘নতুন তাস’ খেলার প্রস্তুতি নিচ্ছে ইরান; ফুরিয়ে আসছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি

ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 341

ছবি সংগৃহীত

তীব্র আন্দোলনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন সকল আবাসিক হলে প্রকাশ্য ও গোপন রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এই ঘোষণা দেন। এর মাধ্যমে গত বছরের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি বহাল রাখা হয়। প্রক্টর জানান, গত বছরের প্রণীত ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলগুলোতে সব ধরনের গোপন ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকবে।
এই সিদ্ধান্তের পর সাধারণ শিক্ষার্থীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করে হলে ফিরে যান। এর আগে মধ্যরাত থেকেই বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে এবং রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন, যেখানে তারা রাজনীতিবিরোধী স্লোগান দেন।

আরও পড়ুন  নির্বাচনের ঠিক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের ঘোষণা

এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ছয় দফা দাবি পেশ করেন—কেন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তার ব্যাখ্যা, ছাত্রদল, শিবির, বাগছাস ও বাম সংগঠনসহ সব গোপন কমিটি বিলুপ্ত, একাডেমিক ও হল এলাকার ভেতরে রাজনৈতিক সব কার্যক্রম নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন, সব হল কমিটি বাতিল, প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন। এর আগে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকটি হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমিটি ঘোষণায় বিকেলে রোকেয়া হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, যা রাত বাড়ার সাথে সাথে তীব্র আকার ধারণ করে এবং রাত ১২টার পর সব হলের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন।

নিউজটি শেয়ার করুন

ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা

আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

তীব্র আন্দোলনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন সকল আবাসিক হলে প্রকাশ্য ও গোপন রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এই ঘোষণা দেন। এর মাধ্যমে গত বছরের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি বহাল রাখা হয়। প্রক্টর জানান, গত বছরের প্রণীত ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলগুলোতে সব ধরনের গোপন ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকবে।
এই সিদ্ধান্তের পর সাধারণ শিক্ষার্থীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করে হলে ফিরে যান। এর আগে মধ্যরাত থেকেই বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে এবং রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন, যেখানে তারা রাজনীতিবিরোধী স্লোগান দেন।

আরও পড়ুন  প্রস্তুত ডাকসু নির্বাচনের আচরণবিধি, অপেক্ষা অনুমোদনের