ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট! দেশ ছেড়ে পালিয়েও হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, শাস্তি চেয়ে ড. ইউনূসের বিবৃতি বালেন্দ্রকে পাশে নিয়ে নেপালের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা মোদির

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচনার বিষয়গুলো জানানো হয়।

বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদার করা প্রয়োজন।

রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে দেশটির সহযোগিতা চান।

এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও দুর্দশা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করায় এডিনবারার ডাচেস সোফির প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তার সাম্প্রতিক সফর এবং এ জনগোষ্ঠীর পক্ষে তার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। কপ-৩১ সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে আলোচনার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ

আপডেট সময় ১২:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ওআইসি দেশগুলোর জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী