সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ
- আপডেট সময় ১১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 21
উদ্বোধনের চার বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি সরকারি উদ্যোগে নির্মিত দেশের একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল। দেশি ও বিদেশি ঋণে ১ হাজার ৮৬৮ কোটি টাকায় নির্মিত প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গরূপে চালু করতে নতুন করে ১ হাজার ৪১০ কোটি টাকা চেয়েছে এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
এ জন্য সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত আবেদন তুলে দেওয়া হয়েছে। বিএমই সুপার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আবেদনপত্রটি হস্তান্তর করেন।
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনও ছিলেন।
‘উন্নত ও জটিল চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই মিলবে স্বল্প খরচে বিশ্বমানের সেবা’—এমন প্রত্যাশা নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করে হাসপাতালটি। রাজধানীর শাহবাগে অবস্থিত প্রতিষ্ঠানটিতে কিডনি ও লিভার প্রতিস্থাপন, ক্যানসারের সর্বোচ্চ মানের চিকিৎসা, কার্ডিওলজিসহ অন্যান্য জটিল রোগের উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু উদ্বোধনের প্রায় চার বছর পরও তা বাস্তবে রূপ নেয়নি।
সংশ্লিষ্টদের ভাষ্য, শুরু থেকে নিয়োগে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আধুনিক যন্ত্রপাতি থাকলেও শুধু জনবলের অভাবে হাসপাতালটি কার্যক্রম শুরু করতে পারেনি। ফলে এটি কার্যত স্থবির হয়ে আছে।
বর্তমানে সীমিতসংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মচারী দিয়ে কিছু সেবা চালু থাকলেও প্রতিশ্রুত বিশেষায়িত সেবার অধিকাংশই বন্ধ রয়েছে। কিডনি প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু হলেও বিভিন্ন জটিলতায় কয়েক দফা বন্ধ হয়ে যায়। ল্যাবরেটরি ও অপারেশন থিয়েটারসহ প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি এখন নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর প্রায় ৮০ শতাংশ যন্ত্র একবারও ব্যবহার করা হয়নি। ইতিমধ্যে কিছু অত্যাধুনিক যন্ত্র নষ্ট হয়ে গেছে। বিভিন্ন কক্ষের পলেস্তারাও খসে পড়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূর্ণাঙ্গ সেবা চালু করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী মিলিয়ে ২ হাজার ৭০০ জনের বেশি জনবল প্রয়োজন। বর্তমানে কর্মরত আছেন ৩০০ জনেরও কম, অর্থাৎ ৯০ শতাংশ পদই শূন্য। এর মধ্যে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে একজন অতিরিক্ত পরিচালককে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এবার হাসপাতালটিকে করপোরেট হাসপাতালের আদলে চালানোর উদ্যোগ নিয়েছে বিএমইউ। ইতিমধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাও হয়েছে। কোম্পানি আইনের আওতায় হাসপাতালটি পৃথক কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এর মালিকানার ৯০ শতাংশ থাকবে বিএমইউর হাতে এবং ১০ শতাংশ থাকবে সরকারের। পরিচালনার দায়িত্বে থাকবে আলাদা পরিচালনা পর্ষদ।
স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া আবেদনপত্রে বলা হয়েছে, নতুন করে অর্থ চাওয়ার মধ্য দিয়ে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালুর কার্যক্রম নতুন গতি পাবে। পূর্ণাঙ্গরূপে চালু হলে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট, সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসাসেবাসহ বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। সেখানে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউসহ শিশুদের আইসিইউ ও পিআইসিইউও থাকবে।
আবেদনপত্রে আরও বলা হয়েছে, বিশ্বমানের করপোরেট চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিফ কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট ও কনসালট্যান্টসহ অভিজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীদের বেতন-ভাতা দিতে হবে। এ ছাড়া লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার, বিশেষায়িত জরুরি চিকিৎসা সেন্টার এবং বন্ধ্যাত্ব ও নারী, মাতৃ ও শিশু চিকিৎসা সেন্টারের জন্য আধুনিক যন্ত্রপাতি, লাইফ সাপোর্ট ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারের সরঞ্জাম, ল্যাব সরঞ্জাম এবং হাসপাতালের শয্যা ও সাইড লকার প্রয়োজন।
পূর্তখাতে অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে হাসপাতালের সম্মুখভাগের ল্যান্ডস্কেপিং, চারপাশে সবুজায়ন, আউটডোর ও রোগীদের অপেক্ষাকক্ষ আধুনিকীকরণ, কেবিন ও ওয়ার্ড সংস্কার, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ও চিলার স্থাপন, মেডিকেল গ্যাস প্ল্যান্ট ও সাবস্টেশন স্থাপন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। এ ছাড়া সিলিং মেরামত, হেপা ফিল্টার স্থাপন, ল্যাব সংস্কার, পার্কিংয়ের র্যাম্প সংস্কার, মর্গ সংস্কার, কনফারেন্স ও অডিটোরিয়াম সংস্কার এবং ক্যাফেটেরিয়া ও বেজমেন্ট সংস্কারের কথাও বলা হয়েছে। এসব কাজে জরুরি ভিত্তিতে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৮৩ টাকা ৩৩ পয়সা বিশেষ বরাদ্দ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।