ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রস্তুত ডাকসু নির্বাচনের আচরণবিধি, অপেক্ষা অনুমোদনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 573

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। দীর্ঘদিন পর এই নির্বাচন আয়োজনে নতুন করে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করে সংশ্লিষ্ট কমিটিগুলো সিন্ডিকেটে অনুমোদনের জন্য পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডাকসু নির্বাচন বাস্তবায়নে গঠনতন্ত্র সংস্কার কমিটি ও আচরণবিধি প্রণয়ন কমিটি তাদের কাজ সম্পন্ন করেছে। এখন সবকিছু নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের অনুমোদনের ওপর।

আরও পড়ুন  নির্বাচনের রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার বৈঠকে বসছে বিএনপি

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।

গঠনতন্ত্র সংস্কার কমিটি এরই মধ্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অনলাইনের মাধ্যমে নিয়েছে। ছয়টি বৈঠকের পর সংশোধিত গঠনতন্ত্র ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে ছাত্রদের মতামত ও সময়োপযোগী পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আচরণবিধি প্রণয়ন কমিটিও তাদের কাজ শেষ করেছে। কমিটি ছাত্র সংগঠন, সাবেক ডাকসু নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে আলোচনা করে মোট সাতটি বৈঠকের মাধ্যমে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে। এটি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আরও জানা গেছে, আসন্ন নির্বাচনের জন্য আগামী মে মাসের প্রথম ভাগে নির্বাচন কমিশন গঠন করা হতে পারে। এরপর মে মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা প্রণয়ন করার পরিকল্পনা রয়েছে।

অনেক দিন পর ডাকসু নির্বাচন আয়োজনের এই উদ্যোগ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আশার সঞ্চার করেছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক অনুমোদন ও নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণার।

নিউজটি শেয়ার করুন

প্রস্তুত ডাকসু নির্বাচনের আচরণবিধি, অপেক্ষা অনুমোদনের

আপডেট সময় ০২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। দীর্ঘদিন পর এই নির্বাচন আয়োজনে নতুন করে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করে সংশ্লিষ্ট কমিটিগুলো সিন্ডিকেটে অনুমোদনের জন্য পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডাকসু নির্বাচন বাস্তবায়নে গঠনতন্ত্র সংস্কার কমিটি ও আচরণবিধি প্রণয়ন কমিটি তাদের কাজ সম্পন্ন করেছে। এখন সবকিছু নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের অনুমোদনের ওপর।

আরও পড়ুন  নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের ব্রিফিং: ১৭ মার্চ ১৯ দেশের মিশনপ্রধানের সঙ্গে বৈঠক