ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস দৌলতদিয়া ফেরিঘাটে আবার বাস নদীতে কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা হাঙরের ভবিষ্যদ্বাণী, ব্রাজিলকেই বেছে নিল ‘রিতিনিয়া’ যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ হিজবুল্লাহর, বাড়ছে ইসরায়েল-লেবানন উত্তেজনা ফুটবল ম্যাচের বিরোধে রণক্ষেত্র ভৈরব, বন্ধ ট্রেন চলাচল দোহারে দোকান থেকে তুলে নিয়ে মারধর, আটক দুই নতুন রেকর্ড গড়তে প্রস্তুত মহাতারকা নবাবগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার কুয়েত বিমানবন্দরে ক্ষয়ক্ষতির জন্য মার্কিন ক্ষেপণাস্ত্রের ত্রুটিকে দায়ী করল ইরান

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 339

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তিনি জানান, পাঁচ মাসের মতো সময় হাতে আছে ধরে নিয়েই এই প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিভিন্ন রাজনৈতিক দলের দাবি—নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই—এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, সেটা তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তাদের সেই প্রশ্নের উত্তর দেব না। আমাদের কাজ আমাদের মতো করে চলছে, এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।”

তিনি আরো বলেন, “নির্বাচন উপলক্ষে এখনো পাঁচ-ছয় মাস সময় আছে। তাই আমরা আগেই থেকেই সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকেই দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে যারা নির্বাচন করবে, তাদেরই সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার। আমাদের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না।”

‘মব’ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “মবের তৎপরতা কিছুটা কমে এসেছিল। তবে সম্প্রতি কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শিল্প পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, গত জুলাই-আগস্টে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। তবে শিল্পকারখানার সংখ্যা বাড়ায় শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির সংখ্যা দিন দিন বাড়ছে। তাই শিল্প পুলিশের জনবল ও সরঞ্জামও পর্যায়ক্রমে বাড়ানো দরকার।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫