ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল জেন-জি বিক্ষোভে উত্তপ্ত ভারত, পাঁচ দাবি তুলে ধরলেন রাহুল গান্ধী তেলাপোকার আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ

তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজের নতুন গানের মুক্তি স্থগিত করেছেন জনপ্রিয় গায়ক আরমান মালিক।
বুধবার, ২২ জুলাই প্রকাশের কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে গানটি পরে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ জুলাই আরমান মালিকের নতুন গান ‘গয়া কাম সে’ প্রকাশের কথা ছিল। একই দিন তার জন্মদিনও।
তবে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে নির্ধারিত সময়ে গানটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন এই শিল্পী।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে সেটি আমেরিকার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

এক ভিডিও বার্তায় আরমান মালিক বলেন, ২২ জুলাই গানটি মুক্তির পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তার মন সায় দিচ্ছে না। তাই তিনি গানটির প্রকাশ পিছিয়ে দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে উপযুক্ত সময়ে গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সোমবার নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সংসদ অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিল।
তবে কর্মসূচির অনুমতি না পাওয়ার পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ককরোজ পার্টির উদ্যোগে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রতি সরকারের দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

এরই মধ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত মুখ। আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা আজমি।
এছাড়া জিয়াগঞ্জ থেকে অরিজিৎ সিং, পাঞ্জাব থেকে দিলজিৎ দোসাঞ্জ সমর্থন জানিয়েছেন। আন্দোলনে প্রকাশ রাজ, স্বরা ভাস্করসহ আরও কয়েকজন শিল্পী সরাসরি অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক

আপডেট সময় ০১:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজের নতুন গানের মুক্তি স্থগিত করেছেন জনপ্রিয় গায়ক আরমান মালিক।
বুধবার, ২২ জুলাই প্রকাশের কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে গানটি পরে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ জুলাই আরমান মালিকের নতুন গান ‘গয়া কাম সে’ প্রকাশের কথা ছিল। একই দিন তার জন্মদিনও।
তবে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে নির্ধারিত সময়ে গানটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন এই শিল্পী।

আরও পড়ুন  কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা, আহত ৪: ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে