ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, বিদ্যুৎ সংকটের আশঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ উত্তপ্ত দিল্লি, বন্ধ মেট্রো: তেলাপোকা দমনে কঠোর পুলিশ, ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল

জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়। উক্ত আলোচনাটি হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  গ্যাস সংকট কাটাতে ঋণের ফাঁদে জ্বালানি খাত, এলএনজি কেনার জন্য ৪২৭০ কোটি টাকা ঋণ নিতে পারে সরকার

উক্ত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের শীর্ষ কূটনৈতিক মহল।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে জোরালো আলোচনা করেন।

তাছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার সংসদীয় সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্প্রতি গঠিত দুই দেশের ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর প্রশংসাও করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

উক্ত আলোচনা সভায় উভয় পক্ষই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরালো করতে সম্মত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা

আপডেট সময় ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬