ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
কুশল মেন্ডিসকে টেস্ট অধিনায়ক করল শ্রীলঙ্কা ডিপি ওয়ার্ল্ডকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’র অনুমোদন মিলনের পর স্ত্রী খাদ্যে পরিণত হয় পুরুষ অক্টোপাস কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক ফুটবলার রেমন ভেগা ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান: এ্যানি মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধা

তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 675

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। শুক্রবার (২৭ জুন) রাতে চীন সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক এই সফরের মাধ্যমে বিএনপি ও সিপিসির মধ্যে নতুন সমঝোতা তৈরি হয়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন  মাগুরার ধর্ষণকাণ্ডে "অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে’: শোক জানিয়ে তারেক রহমানের আহ্বান

প্রায় পাঁচ দিনের সফর শেষে মির্জা ফখরুলসহ বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মির্জা ফখরুল জানান, সিপিসি বাংলাদেশের সফরের আমন্ত্রণও গ্রহণ করেছে। এ নিয়ে দুই দেশের রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আগামীতেও আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে, চীনের শিয়ান বিমানবন্দরে যাত্রাবিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি জানান, বিএনপি ও সিপিসির এই সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সফরের অংশ হিসেবে বিএনপি প্রতিনিধি দল সানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে। সেখানকার কমিউনিটি কমিটির সেক্রেটারি তাদের স্বাগত জানিয়ে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

প্রতিনিধিদের জানানো হয়, কীভাবে স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিনিধি দল চীনের বিপ্লব এবং স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে উপস্থাপনের জন্য গড়ে তোলা একটি জাদুঘরও ঘুরে দেখে।

সফর শেষে বিমানবন্দরে বিএনপি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মির্জা ফখরুলের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। শুক্রবার (২৭ জুন) রাতে চীন সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক এই সফরের মাধ্যমে বিএনপি ও সিপিসির মধ্যে নতুন সমঝোতা তৈরি হয়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন  রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান