ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের দলের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারে কে প্রধানমন্ত্রী হবেন এবং কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা নিয়ে মতবিরোধের কারণে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

রোববার (২২ নভেম্বর) ইসরাইলের হার্জলিয়া শহরের একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হওয়ায় আলোচনা ব্যর্থ হয় বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারে কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায় নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে আইজেনকোটের দল তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ঘোর বিরোধী।

আরও পড়ুন  চাঞ্চল্যকর অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর পদত্যাগ করলো নেতানিয়াহুর মুখপাত্র ও চিফ অব স্টাফ জিভ আগমোন

বৈঠক শেষে দুই দলের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন প্রতিনিধিরা। এ বিষয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ কিংবা আলোচনার বিস্তারিত জানানো হয়নি।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। সরকার গঠনের জন্য আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

এদিকে ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তার দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা।

এ ধরনের সরকার গঠিত হলে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোকে বাদ দিয়েই মন্ত্রিসভা গঠন করা সম্ভব হবে। গত নির্বাচনে এসব দল রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও টুগেদার জোটের নেতা নাফতালি বেনেট সরকার গঠনের একটি প্রস্তাব দিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করা হবে।

প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন। পরে তার স্থলাভিষিক্ত হবেন নেতানিয়াহু। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি করার এ প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট। অন্যদিকে নেতানিয়াহু শুরু থেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী বলে জানা গেছে।

এ ছাড়া আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহু যে সরকারে থাকবেন, সেই সরকারে তার দল যোগ দেবে না।

জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনা নিয়ে এগোনোর কথা ভাবছে আইজেনকোটের ইয়াশার পার্টি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নেসেটে অনাস্থা ভোটের মাধ্যমে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করতে পারে দলটি।

তবে এ ধরনের সরকার টিকিয়ে রাখতে আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন এবং ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসের দলের বাইরের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

তথ্যসূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক

আপডেট সময় ০৭:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের দলের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারে কে প্রধানমন্ত্রী হবেন এবং কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা নিয়ে মতবিরোধের কারণে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

রোববার (২২ নভেম্বর) ইসরাইলের হার্জলিয়া শহরের একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হওয়ায় আলোচনা ব্যর্থ হয় বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারে কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায় নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে আইজেনকোটের দল তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ঘোর বিরোধী।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক শীঘ্রই