ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 409

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য রাজধানীর যমুনা সরকারি বাসভবনে প্রবেশ করেছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন  বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

সরেজমিনে দেখা গেছে, প্রথমে যমুনায় প্রবেশ করেন সালাহউদ্দিন আহমদ। এরপর একে একে বাকি তিন সদস্য প্রবেশ করেন।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার রাতে জানা যায়, দীর্ঘ কয়েকদিনের অপেক্ষার পর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির নেতারা দাবি করেছিলেন, তারা কয়েকদিন ধরে সাক্ষাতের জন্য সময় চাইলেও কোনো সাড়া পাননি। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার এ নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বৈঠক শেষে আজ রাতেই জামায়াতে ইসলামীর ও জাতীয় নাগরিক পার্টির (জানাপা) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে চলমান রাজনৈতিক সংকট, অন্তর্বর্তী সরকারের রূপরেখা, এবং গণ-আন্দোলনের প্রেক্ষাপটে দলগুলোর অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময় ০৯:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য রাজধানীর যমুনা সরকারি বাসভবনে প্রবেশ করেছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন  খুলনায় ভোটকেন্দ্রে মাদ্রাসা প্রধানের ধাক্কায় বিএনপি নেতা নিহত