ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

তদন্ত অসম্পূর্ণ, ফাইয়াজের মামলায় পদক্ষেপ নিতে পারছে না মন্ত্রণালয় : আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 508

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় পুলিশের কনস্টেবল গিয়াস উদ্দিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এখনও সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। দীর্ঘ আট মাস ধরে মামলার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়ায় সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।

আরও পড়ুন  পাল্টা শুল্ক ইস্যুতে জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে বাণিজ্য মন্ত্রণালয়, কালই বসছে বৈঠক

রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল জানান, মামলায় দুইজন অভিযুক্তের ১৬৪ ধারায় জবানবন্দি রয়েছে, তবুও এতদিনেও কেন তা প্রত্যাহার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা দুঃখজনক। দ্রুত তদন্ত শেষ করে বিচার কাজ শুরু করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগের ওপর জনগণের আস্থা টিকিয়ে রাখতে হলে বিচারকদের নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে। বিচারকদের আর্থিক দুর্নীতিতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুবিধার কথা ভেবে নয়, দায়িত্ববোধ থেকেই বিচারকার্য সম্পাদন করতে হবে। বিচারকদের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি।”

বিচার বিভাগের বিভিন্ন সীমাবদ্ধতা স্বীকার করে ড. আসিফ নজরুল বলেন, এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিচারকদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। বিচারব্যবস্থাকে সহজতর ও সময়োপযোগী করতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা এখানে আসতে আগ্রহী হয়।” পাশাপাশি অতীতে ইনস্টিটিউটকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহারের সমালোচনা করে তিনি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এই মামলার দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি এখন সময়ের দাবি এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

তদন্ত অসম্পূর্ণ, ফাইয়াজের মামলায় পদক্ষেপ নিতে পারছে না মন্ত্রণালয় : আসিফ নজরুল

আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় পুলিশের কনস্টেবল গিয়াস উদ্দিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত এখনও সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। দীর্ঘ আট মাস ধরে মামলার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়ায় সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।

আরও পড়ুন  উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল