ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রবাস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন: ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 776

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থান করা ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে এই অভিযান অনুষ্ঠিত হয়।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানিয়েছেন, অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং বৈধ নথি না থাকায় ৫৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি, ৫০০ জন মিয়ানমারের, ৭ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি পরিদর্শনে সেনাপ্রধান

এছাড়াও, কিছু অবৈধ অভিবাসী গ্রেপ্তার এড়াতে ‘গেরিলা কৌশল’ ব্যবহার করার খবর পাওয়া গেছে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তবে, আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

এ অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি) সহ মোট ১৫৩ জন কর্মকর্তার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

এই অভিযান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এর মাধ্যমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন: ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক

আপডেট সময় ০৮:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থান করা ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে এই অভিযান অনুষ্ঠিত হয়।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানিয়েছেন, অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং বৈধ নথি না থাকায় ৫৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি, ৫০০ জন মিয়ানমারের, ৭ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

আরও পড়ুন  পেনাংয়ে মোবাইল কনস্যুলার সেবা, সুবিধা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি