ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তরুণদের হাত ধরেই গড়বে ‘সবার জন্য বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগের মাধ্যমে ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলে প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব। তরুণদের মেধা, সাহস ও উদ্ভাবনী চিন্তাকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করছেন। মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ও অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় সফলদের অধিকাংশই তরুণ। মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনেও প্রবীণদের মেধা, বুদ্ধি ও পরামর্শের পাশাপাশি তরুণেরা সরাসরি মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ। এই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তরুণদের শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না, দেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতিগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।

তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র পান।

এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাঁদের স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

তরুণদের হাত ধরেই গড়বে ‘সবার জন্য বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগের মাধ্যমে ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলে প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব। তরুণদের মেধা, সাহস ও উদ্ভাবনী চিন্তাকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করছেন। মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ও অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  বাংলাদেশের শুল্ক আলোচনায় কূটনৈতিক সাফল্য দেখছেন ড্যানিলোভিচ