ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওই সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর শনিবার (১৭ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায় বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। কোনো দেশের জাহাজই এই নৌপথ ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন  ইরানের পাল্টা হামলার নাম ‘ফাতহে খায়বার’

শনিবার আইআরজিসির নৌবাহিনী এক সতর্কবার্তায় জানায়, নির্দেশ অমান্য করে যারা প্রণালি পার হওয়ার চেষ্টা করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। মার্কিন বাহিনীর ওপর নির্ভর করার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। জাহাজগুলোকে আগুনে পুড়ে এর পরিণতি বুঝতে হবে বলে সতর্ক করা হয়।

হরমুজ প্রণালিতে পানির নিচে পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বড় একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার পর এ ঘটনার সূত্রপাত হয়। পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।

একের পর এক বিস্ফোরণ ও হামলার এসব ঘটনার পর আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধের ঘোষণা দিল ইরান।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইরানের

আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওই সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর শনিবার (১৭ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায় বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। কোনো দেশের জাহাজই এই নৌপথ ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন  ইরানি অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা