ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিদেশিদের জন্য বন্ধ অস্ট্রেলিয়ার বাড়ি কেনার দরজা, দুই বছরের নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 854

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখা বিদেশিদের জন্য দুঃসংবাদ! দেশটির সরকার নতুন এক কঠোর আইনের মাধ্যমে বিদেশিদের জন্য আবাসন কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করেছে। আজ ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত কোনও বিদেশি ব্যক্তি অস্ট্রেলিয়ায় রেডিমেড ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারবেন না।

সরকারের দাবি, দেশের আবাসন সংকট নিরসনে এবং স্থানীয়দের জন্য বাড়ির দাম সহনীয় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে ফ্ল্যাট ও বাড়ির দাম রেকর্ড পরিমাণ বেড়ে গেছে, যা মধ্যবিত্ত ও তরুণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে বিদেশিদের বাড়ি কেনা সীমিত করা হলে স্থানীয়দের জন্য আরও সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।

তবে বিশেষজ্ঞরা এ নিয়ে সন্দিহান। তাদের মতে, অস্ট্রেলিয়ার আবাসন সংকটের মূল কারণ কেবল বিদেশি বিনিয়োগকারীরা নন, বরং ভাড়া নিয়ন্ত্রণের অভাব, নির্মাণ খরচ বৃদ্ধিসহ অন্যান্য নীতিগত জটিলতাও বড় ভূমিকা রাখছে। ফলে এই নিষেধাজ্ঞা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিশ্বজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব এবং আবাসন সংকটের কারণে আরও অনেক দেশ একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে কানাডা, নিউজিল্যান্ড ও কিছু ইউরোপীয় দেশ বিদেশিদের বাড়ি কেনায় বিধিনিষেধ আরোপ করেছে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তও ভবিষ্যতে বিশ্বব্যাপী আবাসন বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

বিদেশিদের জন্য বন্ধ অস্ট্রেলিয়ার বাড়ি কেনার দরজা, দুই বছরের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৬:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫