নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 30
গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।
তিনি বলেন, সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রচারের জন্য কখনও চাপ দেওয়া হয়নি, কিংবা কোনো সংস্থা কোনো সংবাদ প্রত্যাহারের জন্যও চাপ দেয়নি বলে জানান তিনি।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে ফ্যাসিবাদকে যেন প্রশ্রয় না দেওয়া হয়, সে বিষয়ে তিনি আহ্বান জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে, তা সব সময় প্রত্যাশা করেন বলে জানান তিনি।





















