শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 25
শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরও বেগবান করেছিল।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত এবং আলোচনা সভা।
























