ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 158

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ভরযোগ্য সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি

জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় এটি কার্যকর হয়।
দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছিল, দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনসহ দুজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ জাতীয় পরিচয়পত্র ব্লক করার আদেশ দিতে আবেদন করেছেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে ওই দুজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।

এই নির্দেশনা পাওয়ার পর ইসির অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আইটি শাখা সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে।

সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বিএমটিএফ-এর দায়িত্ব নেওয়ার আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তার সময়েই স্মার্টকার্ডের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে চুক্তি করা হয়, যে প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কার্ড দিতে না পারার খেসারত এখনো দিতে হচ্ছে ইসিকে।

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। এনআইডি ব্লক করা হলে নাগরিক সেবা বিঘ্নিত হয়।

নিউজটি শেয়ার করুন

সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’

আপডেট সময় ০৩:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ভরযোগ্য সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ইসি’র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে ১২ এপ্রিল