ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা আর দেশে ফিরবেন না, মন্তব্য চিফ প্রসিকিউটরের দুর্গম বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’ চার বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক রবিনের পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা নেতানিয়াহু ও আইজেনকটের বড় পার্থক্য নেই: ট্রাম্প

জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের সম্ভাবনা নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের বিষয়টি তুলে ধরা হবে।

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো এর আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও বাংলাদেশ সবসময় এসব সহায়তা পায় না। তাই জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে বলেও জানান তিনি। সেখানে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার উদ্যোগ রয়েছে।

সফরকালে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১১:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬