ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা আর দেশে ফিরবেন না, মন্তব্য চিফ প্রসিকিউটরের দুর্গম বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’ চার বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক রবিনের পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা নেতানিয়াহু ও আইজেনকটের বড় পার্থক্য নেই: ট্রাম্প

এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

এক সেকেন্ডে ৫০ গিগাবাইট আকারের ১৬০টি ফোরকে মানের সিনেমা আপলোড এবং একই সংখ্যক সিনেমা ডাউনলোড করার সক্ষমতা অর্জন করেছে চীন। ফাঁপা কোরযুক্ত অপটিক্যাল ফাইবার প্রযুক্তিতে এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বে একই সময়ে দুই দিকে তথ্য পরিবহনের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। পরীক্ষায় একমুখী তথ্য পাঠাতে এক হাজার কিলোমিটার দূরত্বে সময় লেগেছে মাত্র ৩ দশমিক ৪৩ মিলিসেকেন্ড।

দূরপাল্লায় দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে চীনের এই সাফল্য নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যকেন্দ্র ও উচ্চক্ষমতার কম্পিউটিং নেটওয়ার্কের জন্য এ প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

প্রতি সেকেন্ডে ১২৮ টেরাবিট তথ্য পরিবহন

আরও পড়ুন  "নতুন ইতিহাস: শামির রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি"

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির (CCTV) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত ফাইবার সংযোগটির দৈর্ঘ্য ছিল ১ হাজার ৭ দশমিক ৪৮ কিলোমিটার। এতে একই সময়ে দুই দিকে প্রতি সেকেন্ডে ৬৪ টেরাবিট করে তথ্য পরিবহন সম্ভব হয়েছে। দুই দিক মিলিয়ে মোট তথ্য পরিবহনের সক্ষমতা দাঁড়িয়েছে প্রতি সেকেন্ডে ১২৮ টেরাবিট।

এই গতিতে প্রতি সেকেন্ডে ৫০ গিগাবাইট আকারের ১৬০টি ফোরকে মানের সিনেমা আপলোড করার পাশাপাশি একই সংখ্যক সিনেমা ডাউনলোড করা সম্ভব। এক হাজার কিলোমিটার দূরত্বে একমুখী তথ্য পাঠাতে সময় লেগেছে মাত্র ৩ দশমিক ৪৩ মিলিসেকেন্ড।

কীভাবে কাজ করে নতুন প্রযুক্তি?

প্রচলিত অপটিক্যাল ফাইবারে কাচের ভেতর দিয়ে আলোকসংকেত চলাচল করে। অন্যদিকে ফাঁপা কোরযুক্ত ফাইবারে সংকেত মূলত কাচের পরিবর্তে ভেতরের গ্যাসপূর্ণ ফাঁকা অংশ দিয়ে পরিবাহিত হয়। এতে আলোর চলাচল দ্রুত হয় এবং তথ্য আদান-প্রদানের বিলম্ব কমে।

চীনা বিশেষজ্ঞদের দাবি, প্রচলিত কঠিন কোরের ফাইবারের তুলনায় এ প্রযুক্তিতে তথ্য পরিবহনের বিলম্ব প্রায় ৩০ শতাংশ কমানো সম্ভব। পরীক্ষায় প্রচলিত সেরা ফাইবারের তুলনায় তথ্য পরিবহনের সক্ষমতা দ্বিগুণ এবং দূরত্ব ৬০ শতাংশ বেশি পাওয়া গেছে। একই ধরনের আগের পরীক্ষার তুলনায় তথ্য পরিবহনের দূরত্ব বেড়েছে ৫০ গুণ।

এআই ও ভবিষ্যৎ কম্পিউটিং নেটওয়ার্কে প্রভাব

নতুন প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, এটি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান তথ্য পরিবহন সরঞ্জাম কাজে লাগানো সম্ভব। ফলে পুরো নেটওয়ার্ক অবকাঠামো নতুন করে তৈরির প্রয়োজন কমতে পারে।

বিশেষ করে এআইয়ের বড় মডেল প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্যকেন্দ্রের মধ্যে বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানে উচ্চগতি ও কম বিলম্ব গুরুত্বপূর্ণ। চীনের এই সাফল্য ভবিষ্যতে দীর্ঘ দূরত্বের উচ্চগতির নেটওয়ার্ক তৈরির পথ সহজ করতে পারে।

এদিকে শেনজেন ও হংকংয়ের মধ্যে আর্থিক লেনদেনের জন্য ফাঁপা কোরযুক্ত ফাইবারের বাণিজ্যিক ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড

আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

এক সেকেন্ডে ৫০ গিগাবাইট আকারের ১৬০টি ফোরকে মানের সিনেমা আপলোড এবং একই সংখ্যক সিনেমা ডাউনলোড করার সক্ষমতা অর্জন করেছে চীন। ফাঁপা কোরযুক্ত অপটিক্যাল ফাইবার প্রযুক্তিতে এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বে একই সময়ে দুই দিকে তথ্য পরিবহনের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। পরীক্ষায় একমুখী তথ্য পাঠাতে এক হাজার কিলোমিটার দূরত্বে সময় লেগেছে মাত্র ৩ দশমিক ৪৩ মিলিসেকেন্ড।

দূরপাল্লায় দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে চীনের এই সাফল্য নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যকেন্দ্র ও উচ্চক্ষমতার কম্পিউটিং নেটওয়ার্কের জন্য এ প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

প্রতি সেকেন্ডে ১২৮ টেরাবিট তথ্য পরিবহন

আরও পড়ুন  শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড