ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা আর দেশে ফিরবেন না, মন্তব্য চিফ প্রসিকিউটরের দুর্গম বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’ চার বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক রবিনের পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার : রয়টার্স এক সেকেন্ডে ১৬০ সিনেমা, ফাইবার প্রযুক্তিতে চীনের নতুন রেকর্ড জলবায়ু সম্মেলনে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা নেতানিয়াহু ও আইজেনকটের বড় পার্থক্য নেই: ট্রাম্প

প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। গত ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের নিরলস অবদানের স্বীকৃতি দিতে ওই মহাসমাবেশে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন  ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচির আওতায় আনা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবেশবান্ধব কার্যক্রমে ব্যয় করা হবে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

আপডেট সময় ১২:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬