ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়ন দাখিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ফয়সল আমিন। এ সময় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সোনারগাঁওয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফয়সল আমিন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। আসন্ন নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যেও দেখা গেছে বিভিন্ন কার্যক্রম।

এর আগে ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, জেলা বিএনপির সহসভাপতি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ রোববারই মনোনয়নপত্র জমা দেবেন। ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামীরও মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়ন দাখিল

আপডেট সময় ০৩:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ফয়সল আমিন। এ সময় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি