ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে দ্বীপটির উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন  বুক ভরে শ্বাস নিতে প্রত্যেকে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকছেন।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে

নিউজটি শেয়ার করুন

যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে দ্বীপটির উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন  বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী"