ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

জাতিসংঘে জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় স্মরণ করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 71

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারীদেরও স্মরণ করেন।

আরও পড়ুন  বড়দিনের অনুদানে এক কোটি টাকা বাড়ালেন প্রধানমন্ত্রী

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। স্বাধীনতার পর থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানও তিনি বিনম্রচিত্তে স্মরণ করেন।

এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে’ বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণাঙ্গ পাঠেও এই বক্তব্য রয়েছে।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে দেড় দশকের বেশি সময়ের আন্দোলন-সংগ্রামের পথ ধরে বাংলাদেশ বর্তমানে ফ্যাসিবাদমুক্ত।

তিনি আরও বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি দেশের গণতন্ত্রকামী জনগণকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণই তাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬