ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বড়দিনের অনুদানে এক কোটি টাকা বাড়ালেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি : সংগৃহীত

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপনে অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা চাওয়া হলেও অতিরিক্ত এক কোটি টাকা বরাদ্দের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
আগামী ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য দুই কোটি টাকা অনুদানের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাব পর্যালোচনা করে অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি শেয়ার করুন

বড়দিনের অনুদানে এক কোটি টাকা বাড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপনে অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা চাওয়া হলেও অতিরিক্ত এক কোটি টাকা বরাদ্দের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
আগামী ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য দুই কোটি টাকা অনুদানের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাব পর্যালোচনা করে অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর