ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমান-শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সেক্রেটারিয়েট ভবনের ৩৪তম তলায় এই বৈঠক সম্পূর্ন হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি অভিন্ন স্বার্থের বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের মানুষের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই সরকারপ্রধান গঠনমূলক মতবিনিময় করেন তারা।

বৈঠকে পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারেক রহমান ও শাহবাজ শরিফ। অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ এবং সংলাপ চালু রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন  আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান

এ সময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান-শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট সময় ০১:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সেক্রেটারিয়েট ভবনের ৩৪তম তলায় এই বৈঠক সম্পূর্ন হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি অভিন্ন স্বার্থের বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের মানুষের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই সরকারপ্রধান গঠনমূলক মতবিনিময় করেন তারা।

বৈঠকে পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারেক রহমান ও শাহবাজ শরিফ। অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ এবং সংলাপ চালু রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন  সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী