ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নিষিদ্ধ আ: লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 24

নিষিদ্ধ আ: লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্টকে ঘিরে নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা ও উগ্রবাদী তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন  ড. মাসুদ: দুপুরের মধ্যে আ. লীগকে নিষিদ্ধ করার দাবি

তিনি বলেন, সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আশুলিয়ায় বোমাসংবলিত একটি ব্যাগ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী এসব বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ আ: লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্টকে ঘিরে নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা ও উগ্রবাদী তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন  আ.লীগের রাজনীতি নিষিদ্ধের বিধান রেখে সংসদে পাস হচ্ছে সংশোধিত অধ্যাদেশ