ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 633

ছবি সংগৃহীত

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি ঢাললো আওয়ামী লীগ কর্মী

গ্রেফতাররা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দীন।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিনকে এবং রাত ২টা ৪০ মিনিটে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। এছাড়াও একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা গ্রেফতার

আপডেট সময় ০৪:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা