ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

একযোগে পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 94

ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

আরও পড়ুন  ইরানে বিমান হামলায় বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত

এ ছাড়া পদত্যাগকারী ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের মধ্যে রয়েছেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ বাতিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তারা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে পদত্যাগের বিষয়ে আইন মন্ত্রণালয় বা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

একযোগে পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

আরও পড়ুন  নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টানাপোড়েন: ১০ নেতাকর্মীর একযোগে পদত্যাগ