ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ ‘১৭ বছর মানুষকে কথা বলতে দেওয়া হয়নি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 1462

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহীর সঙ্গে জেলার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ধাওয়া- গুলি বর্ষণ, জব্দ ১০ ভারতীয় মহিষ

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে মোট ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। এর মধ্যে দুটি ওয়াগন লাইনচ্যুত হলে রেললাইনে চলাচল ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেন ছেড়ে যেতে পারেনি। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল বলেন, খুলনা থেকে আসা পাওয়ার প্লান্টগামী ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়। এ কারণে দুপুর ১টার দিকে ছাড়ার কথা থাকা রাজশাহীগামী কমিউটার ট্রেনটি যাত্রা করতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ওয়াগন সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহীর সঙ্গে জেলার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  অভিযানে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, রাজশাহীতে উত্তেজনা