ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

ছবি সংগৃহীত

আগামী বছরের বিশ্ব ইজতেমা এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

আরও পড়ুন  ৫৮তম বিশ্ব ইজতেমা: প্রস্তুতি প্রায় সম্পন্ন

বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও সক্রিয় করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা

আপডেট সময় ০২:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬