ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 420

ছবি সংগৃহীত

অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসাবে দায়েত্ব পালন করছেন।

আজ বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহকে সিআইডিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর সিআইডির অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দুজন ডিআইজিকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ

আপডেট সময় ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫