ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে কংগ্রেস, বিজেপির বড় ধাক্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী দল কংগ্রেস। স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক ফলাফলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—দুই স্তরেই বিজেপির তুলনায় ভালো অবস্থানে রয়েছে দলটি। শুক্রবার (২০ নভেম্বর) রাত পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনে কংগ্রেসের এই অগ্রগতিতে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজস্থান রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতির মোট ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি আসনে এগিয়ে রয়েছে অথবা জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে কিংবা জয় পেয়েছে ২ হাজারের কিছু বেশি আসনে।

জেলা পরিষদের নির্বাচনেও কংগ্রেসের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। রাজ্যের মোট ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৪টিতে এগিয়ে রয়েছে অথবা জয় পেয়েছে দলটি। বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র আটটি জেলা পরিষদে।

আরও পড়ুন  থালাপতি বিজয়ের সরকারে শরিক হচ্ছে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব

রাজস্থানে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রায় তিন বছর ধরে রাজ্য সরকার পরিচালনা করছে দলটি। ২০২৮ সালে রাজ্যটিতে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে কংগ্রেসের এই অগ্রগতিকে বিজেপি সরকারের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নির্বাচনের ফল সামনে আসার পর বিজেপি সরকারের সমালোচনা করেছেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। তার অভিযোগ, রাজ্যের মানুষ সরকারের প্রচারনির্ভর রাজনীতিতে বিরক্ত। সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে হিংসা ও অস্থিরতা বাড়ছে।

আশুতোষ রাঙ্কার দাবি, স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত হিংসার ঘটনা ঘটছে। রাজ্যের তরুণ সমাজও ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সাধারণ মানুষের এই অসন্তোষের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, সরকারের উচিত কাজের ধরন পরিবর্তন করা। অন্যথায় আগামী দিনে ভোটের মাধ্যমেই জনগণ এর জবাব দেবেন।

তবে বিজেপি নেতা সায়ন্তন বসু এই ফলাফলকে বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখতে নারাজ। তার বক্তব্য, একে ভরাডুবি বলার সুযোগ নেই। ফলাফল ৪-৩ হয়েছে। পঞ্চায়েত কিংবা পৌরসভা নির্বাচনে কোনো দল পরাজিত হলেও লোকসভা বা বিধানসভা নির্বাচনে সেই দল জয় পেতে পারে। আবার এর বিপরীত ঘটনাও ঘটে। অতীতেও এমন রাজনৈতিক পরিস্থিতি দেখা গেছে বলে দাবি করেন তিনি।

সব মিলিয়ে, রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের অগ্রগতি বিজেপি সরকারের জন্য সতর্কবার্তা কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের এই ফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

নিউজটি শেয়ার করুন

পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে কংগ্রেস, বিজেপির বড় ধাক্কা

আপডেট সময় ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ভারতের রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী দল কংগ্রেস। স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক ফলাফলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—দুই স্তরেই বিজেপির তুলনায় ভালো অবস্থানে রয়েছে দলটি। শুক্রবার (২০ নভেম্বর) রাত পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনে কংগ্রেসের এই অগ্রগতিতে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজস্থান রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতির মোট ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি আসনে এগিয়ে রয়েছে অথবা জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে কিংবা জয় পেয়েছে ২ হাজারের কিছু বেশি আসনে।

জেলা পরিষদের নির্বাচনেও কংগ্রেসের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। রাজ্যের মোট ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৪টিতে এগিয়ে রয়েছে অথবা জয় পেয়েছে দলটি। বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র আটটি জেলা পরিষদে।

আরও পড়ুন  উত্তরাখণ্ডে ১৭০টি মাদ্রাসা সিল, ধর্মীয় বৈষম্যের অভিযোগে কংগ্রেসের তীব্র সমালোচনা