ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

ইসরায়েলের কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে ফিলিস্তিনের দুটি মানবাধিকার সংগঠন। বন্দি শিশুদের শিক্ষা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংগঠন দুটি।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরে ফিলিস্তিনের কমিশন অব ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনিয়ান প্রিজনার্স সোসাইটি। সংগঠন দুটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের কারাগারে থাকা প্রায় ৩৫০ শিশুর মধ্যে তিনজন মেয়ে।

আরও পড়ুন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা: বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুই হাজারের বেশি শিশুকে গ্রেপ্তারের ঘটনা নথিভুক্ত হয়েছে। যুদ্ধের সময় গাজা থেকেও বহু শিশুকে আটক করা হয়েছে। তবে তাদের জোরপূর্বক নিখোঁজ রাখা এবং পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ না দেওয়ায় ঠিক কতজন শিশুকে আটক করা হয়েছে, তারা কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে, তা জানা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

সংগঠন দুটির ভাষ্য, অধিকৃত পশ্চিম তীরে বাড়িতে অভিযান চালিয়ে, সামরিক চেকপোস্টে, রাস্তায় এবং স্কুলের ভেতরে বা আশপাশ থেকে শিশুদের আটক করছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, আটক শিশুদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছে। বারবার এই আটকাদেশের মেয়াদ বাড়ানোয় শিশুরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না। ফলে অনির্দিষ্টকালের জন্য কারাবন্দি থাকার ঝুঁকিতে পড়ছে তারা।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আটকের পর অনেক শিশুর হাত-পা বেঁধে মারধর করা হয়। এরপর আইনজীবী বা পরিবারের কাউকে উপস্থিত থাকতে না দিয়ে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের ঘুম ও বিশ্রাম থেকেও বঞ্চিত করা হয় বলে দাবি সংগঠন দুটির।

সংগঠনগুলোর বক্তব্য অনুযায়ী, কারাগারে শিশুদের এমন কক্ষে রাখা হচ্ছে, যেখানে অতিরিক্ত বন্দির কারণে গাদাগাদি অবস্থা তৈরি হয়েছে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থাও নেই। পাশাপাশি চিকিৎসাসেবা, শিক্ষা ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।

অপর্যাপ্ত স্বাস্থ্যসামগ্রী ও অতিরিক্ত বন্দির কারণে কারাগারে শিশুদের মধ্যে খোসপাঁচড়াসহ বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে সংগঠন দুটি। তাদের দাবি, অসুস্থ হওয়ার পরও সময়মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে না। এ ছাড়া শিশুদের খাবার থেকেও বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিনের অনাহারে তাদের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে ২০২৫ সালের মার্চে ইসরায়েলের মেগিদ্দো কারাগারে মারা যাওয়া ফিলিস্তিনি শিশু ওয়ালিদ খালেদ আহমদের ঘটনাও তুলে ধরা হয়। রামাল্লার পূর্বে অবস্থিত সিলওয়াদ এলাকার বাসিন্দা ছিল সে। সংগঠন দুটির দাবি, ময়নাতদন্তে তার শরীরে মারাত্মক অপুষ্টির চিহ্ন পাওয়া যায়। শরীরে পেশি ও চর্বির পরিমাণ প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে অনাহার ও পানিশূন্যতাকে চিহ্নিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কাউকে দায়ী না করেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় আটকে রাখার পর শিশুটির মরদেহ হিমায়িত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি সংগঠন দুটি ইসরায়েলের বিরুদ্ধে দায়মুক্তির সংস্কৃতি এবং ফিলিস্তিনি শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার অভিযোগ তুলেছে। তারা শিশুদের প্রশাসনিক আটক বন্ধ, বন্দি অপ্রাপ্তবয়স্কদের মুক্তি এবং নির্যাতন, অনাহার ও জোরপূর্বক নিখোঁজ করার ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংগঠনগুলোর মতে, ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এসব লঙ্ঘনের বিচার না হলে শিশু অধিকার রক্ষার আন্তর্জাতিক ব্যবস্থাই হুমকির মুখে পড়বে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে প্রায় ৯ হাজার ৩৫০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩৫০ জন শিশু এবং ৯০ জন নারী। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দিদের ওপর নির্যাতন, অনাহার ও চিকিৎসায় অবহেলার ঘটনা ঘটছে। ইসরায়েলের হেফাজতে থাকা অবস্থায় কয়েক ডজন ফিলিস্তিনির মৃত্যুও হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি

আপডেট সময় ১১:০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে ফিলিস্তিনের দুটি মানবাধিকার সংগঠন। বন্দি শিশুদের শিক্ষা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংগঠন দুটি।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরে ফিলিস্তিনের কমিশন অব ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনিয়ান প্রিজনার্স সোসাইটি। সংগঠন দুটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের কারাগারে থাকা প্রায় ৩৫০ শিশুর মধ্যে তিনজন মেয়ে।

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স, ঘোষণা ম্যাক্রোঁর