ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষের জেরে জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র বেড়া বাজারে ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। আতঙ্কে শনিবার সাপ্তাহিক হাটের দিনেও অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

শনিবার সকাল থেকেই পৌর এলাকার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের প্রবেশমুখে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা নৌকা চত্বর এলাকায় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন। দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া ও পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একই দিন বৃশালিখা মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়েও সংঘর্ষ হয়।

আরও পড়ুন  চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

এসব ঘটনায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বৃশালিখা মহল্লায় বড় ধরনের সংঘর্ষ না হলেও সাঁথিয়া ও পায়না মহল্লার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপি নেতা-কর্মীদের দিনভর উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। রাতেও উত্তেজনা অব্যাহত ছিল। স্থানীয়ভাবে সাঁথিয়া ও পায়না আওয়ামী লীগ-অধ্যুষিত এবং হাতিগাড়া বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। বৃশালিখা মহল্লাতেও আওয়ামী লীগের সমর্থকদের বসবাস বেশি।

বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম দীপু অভিযোগ করেন, বিনা উসকানিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

এদিকে সংঘর্ষের কারণে বেড়া বাজারের ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। লুটপাটের আশঙ্কায় অধিকাংশ দোকানপাট বন্ধ রাখছেন তাঁরা। অনেক ব্যবসায়ী রাত জেগে দোকান পাহারা দিচ্ছেন। বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে গত তিন দিন ধরে বাজারে বেচাকেনা প্রায় বন্ধ। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিন দিনের এসব ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা-কর্মী ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, উত্তেজনার সময় প্রয়োজনীয় পুলিশি টহল ও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে শনিবারের সংঘর্ষের সময় বৃশালিখা মহল্লায় পুলিশ ও র‍্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এর আগে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। তবে শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পরিস্থিতি আবার খারাপ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

আপডেট সময় ১০:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পাবনার বেড়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষের জেরে জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র বেড়া বাজারে ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। আতঙ্কে শনিবার সাপ্তাহিক হাটের দিনেও অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

শনিবার সকাল থেকেই পৌর এলাকার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের প্রবেশমুখে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা নৌকা চত্বর এলাকায় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন। দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া ও পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একই দিন বৃশালিখা মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়েও সংঘর্ষ হয়।

আরও পড়ুন  আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে একমত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ