ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন পাঠ্যক্রমে ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি তিনি ওয়াশিংটনের বাসা থেকে সামরিক ঘাঁটিতে চলে যান। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। পরে রয়টার্সও প্রতিবেদনটি প্রকাশ করে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির সুনির্দিষ্ট ধরন ও ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন  চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে; জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।

বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে ইরানের বিরুদ্ধে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত আগস্ট থেকে ইরানকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের কর্মসূচির অন্যতম প্রধান মুখ বেসেন্ট।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০২৪ সালে মার্কিন আদালতে ইরানি নাগরিক ফারহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এদিকে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেছেন, ইরানের হুমকিতে বেসেন্ট দমে যাবেন না। তিনি অর্থনৈতিক চাপের কর্মসূচি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, বিদেশে বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হলেও নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ষড়যন্ত্রের বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি তিনি ওয়াশিংটনের বাসা থেকে সামরিক ঘাঁটিতে চলে যান। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। পরে রয়টার্সও প্রতিবেদনটি প্রকাশ করে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির সুনির্দিষ্ট ধরন ও ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন  শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান