হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংসের দাবি রিয়াদের
- আপডেট সময় ১২:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 16
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলার জন্য প্রস্তুতি নেওয়ার সময় প্ল্যাটফর্মটি ধ্বংস করা হয়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে সম্ভাব্য একটি হামলার প্রস্তুতির সময় ওই উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা চালানো হয়।
এর আগে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন জানিয়েছিল, দেশটির দুটি বিমানবন্দরকে লক্ষ্য করে পৃথক হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার পৃথক হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়।
এদিকে ইয়েমেনের হুথিরা বুধবার দাবি করেছে, তারাই সৌদি আরবের ওই দুই বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।






















