কূটনীতিতেই জাতীয় নিরাপত্তার পথ দেখছে ইরান
- আপডেট সময় ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 18
কূটনীতিতেই জাতীয় নিরাপত্তার পথ দেখছে ইরান
জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় কূটনীতিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আত্মরক্ষার ক্ষেত্রে ইরান দৃঢ় থাকলেও জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক পথ ব্যবহারে তারা আন্তরিক।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় আরাগচি জানান, সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তুলে ধরেছিল।
হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যেই মূলত ওই পরিকল্পনা দেওয়া হয়েছিল বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তবে প্রস্তাবটি দেওয়ার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। এরপর যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা নতুন করে শুরু করতে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আরাগচি।
সূত্র: আল-জাজিরা























