ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি ভারতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদে কোনো প্রতিবেশী দেশ মদদ দিলে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রয়োজন হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাতেও ভারত প্রস্তুত বলে জানান তিনি।

এনডিটিভি ডিফেন্স সামিটে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায় না। তবে ভারতের শান্তির নীতিকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না।

আরও পড়ুন  শান্তি আলোচনা করতে আমার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন: ডোনাল্ড ট্রাম্প

তিনি বলেন, ভারত যুদ্ধ চায় না, কাউকে হুমকিও দিতে চায় না। কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে সহায়তা করলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজনাথ সিংয়ের বক্তব্যে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তান ও পাকিস্তানভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ করে আসছে। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে থাকে।

ভারতের দাবি, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা হামলা চালায়। এতে একজন নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। পরে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায়।

রাজনাথ সিং আরও বলেন, ভারত আলোচনায় বিশ্বাস করে এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে চায়। তবে কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেই দেশের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব নয়। জাতীয় স্বার্থের বিনিময়ে ভারত কোনো সহযোগিতা করবে না।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি ভারতের

আপডেট সময় ০২:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসবাদে কোনো প্রতিবেশী দেশ মদদ দিলে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রয়োজন হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাতেও ভারত প্রস্তুত বলে জানান তিনি।

এনডিটিভি ডিফেন্স সামিটে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায় না। তবে ভারতের শান্তির নীতিকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না।

আরও পড়ুন  যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান, কিন্তু অনিশ্চিত সিন্ধু পানিচুক্তি