ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বোয়িং চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 41

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় বুধবার বোয়িংয়ের সঙ্গে একটি সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশ। এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি উড়োজাহাজ পাবে। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮।

চুক্তির পরদিন বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি এই দিনটিকে বোয়িংয়ের জন্য “ঐতিহাসিক” বলে বর্ণনা করেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য এটিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতায় বাংলাদেশ ও তুরস্ক মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর বাইরে আরও ৫০টি বিমান কেনার অতিরিক্ত সুযোগও (অপশন) রাখা হয়েছে।

আরও পড়ুন  ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

ট্রাম্প বলেন, হাজার হাজার কোটি ডলারের এই রপ্তানি চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং দেশটির হাজার হাজার নাগরিকের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করবে। মার্কিন শিল্প ও শ্রমিকদের প্রতি সমর্থনের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বোয়িং ও তাঁর নিজের শুরু করা উদ্যোগের স্বীকৃতি এখন বাজার থেকেই আসছে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য ও মার্কিন শ্রমিকদের কর্মসংস্থানকে গুরুত্ব দিলে যেকোনো প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের বোয়িং চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ট্রাম্প

আপডেট সময় ১২:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় বুধবার বোয়িংয়ের সঙ্গে একটি সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশ। এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি উড়োজাহাজ পাবে। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮।

চুক্তির পরদিন বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি এই দিনটিকে বোয়িংয়ের জন্য “ঐতিহাসিক” বলে বর্ণনা করেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য এটিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতায় বাংলাদেশ ও তুরস্ক মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর বাইরে আরও ৫০টি বিমান কেনার অতিরিক্ত সুযোগও (অপশন) রাখা হয়েছে।

আরও পড়ুন  মার্চে ঢাকা সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব, সাক্ষাৎ করবেন রোহিঙ্গাদের সাথে