ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের প্রতি জি-৭-এর আহ্বান হুথিদের সমর্থন বন্ধ করতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। খবর দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক শেষে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

আরও পড়ুন  ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ শেষের শর্ত দিলেন

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ইয়েমেন ও সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অব্যাহত হামলা অগ্রহণযোগ্য। একই সঙ্গে হুথিদের সব ধরনের সামরিক কার্যক্রম এবং বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।

জি-৭ মন্ত্রীরা সতর্ক করে বলেন, ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত করার পাশাপাশি বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরান হুথিদের অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে থাকে বলে বিভিন্ন পক্ষের অভিযোগ রয়েছে। তবে হুথিদের কর্মকাণ্ড সরাসরি পরিচালনার বিষয়টি তেহরান অস্বীকার করে।

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির পশ্চিম উপকূলেও গোষ্ঠীটির নিয়ন্ত্রণ বাড়ায় লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জি-৭-এর বিবৃতিতে হুথিদের রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের প্রতি জি-৭-এর আহ্বান হুথিদের সমর্থন বন্ধ করতে

আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। খবর দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক শেষে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

আরও পড়ুন  জাভেদ জারিফের পদত্যাগ: ইরান সরকারের নতুন অধ্যায়ের সূচনা